বাগনানে তৃণমূল-বিজেপি সংঘর্ষ
দি নিউজ লায়নঃ নির্বাচনের আগে তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল বাগনানের দেউলটি মেল্লক ও মতিমালা এলাকা। বুধবার দুপুরের এই ঘটনায় একাধিক বাড়ি দোকান ভাঙচুরের পাশাপাশি বোমাবাজির অভিযোগ ওঠে উভয় পক্ষের বিরুদ্ধে। ঘটনায় উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছে। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে।
সূত্রের খবর বুধবার দুপুরে দেউলটির মেল্লক ও মতিমালা গ্রামে বিজেপির মিছিল চলার সময় সেই মিছিল থেকে তৃণমূল কর্মীদের উদ্দেশ্য করে জয় শ্রীরাম ধ্বনি দেওয়া হয়। অভিযোগ তৃণমূল কর্মীরা প্রতিবাদ করলে দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয়। পরে উভয়পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। অভিযোগ উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ চলাকালীন একাধিক বাড়ি দোকান ভাঙচুর করা হয় এমনকি বোমাবাজি ও করা হয় বলে অভিযোগ। পরে গ্রামে অশান্তির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বাগনান থানার বিশাল পুলিশবাহিনী। নামানো হয় রেফ। বাগনান কেন্দ্রের বিজেপি প্রার্থী অনুপম মল্লিক অভিযোগ করেন বুধবার গ্রামে মিছিল করার সময় অতর্কিতে তৃণমূল কর্মীরা বিজেপি কর্মীদের ওপর হামলা চালায় । তার দাবি তৃণমূল কর্মীদের মাধ্যমে দুই বিজেপি কর্মী আহত হয়েছে।
যদিও তৃণমূল বিজেপির সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। ঘটনা সম্পর্কে আইয়ুব আলী খান জানান বুধবার দুপুরে বিজেপি কর্মীরা তৃণমূল কর্মীদের দেখে জয় শ্রীরাম ধ্বনি রায় এমনকি ভোটের দিন পদ্মফুলে চাপ দেওয়ার জন্য হুমকি দেয়।তৃণমূল কর্মীরা প্রতিবাদ করলে বিজেপি কর্মীরা তাদের মারধর করে এবং বাড়ি দোকানে ভাঙচুর চালায়। আইয়ুব আলী খানের দাবি বিজেপি কর্মীদের মারে ১০ জন তৃণমূল কর্মী আহত হয়েছে।

Post a Comment